জৈন্তাপুরে মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, যুবক নিহত

জৈন্তাপুরে মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৪/০৮/২০২৬ ১২:৪৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩-৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি হলেন কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে ফয়েজ আহমদ।


তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতনামা চালক ও আরও ২-৩ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন।

তামাবিল হাইওয়ে থানার জিডি নং-৩০৪, তারিখ ১৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দে দুর্ঘটনার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে  পুলিশ।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad