পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে

প্রথম ডেস্ক

১৪/০৮/২০২৬ ১৩:০৯:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়, যা শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ করায় ‘জনস্বার্থে’ তাদেরকে অবসরে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইনের (২০১৮) ধারা- ৪৫ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তাহলে কোন কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad