জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৪/০৮/২০২৬ ১৯:১৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের জামাল মিয়ার ফিশারির সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম লোহার মহল গ্রামের মৃত আকিব আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৮) এবং খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমোড়া গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে হাসান আহমদ (১৮)।

জকিগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় জকিগঞ্জ বাজার থেকে আসা একটি টমটম অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। টমটমটি থামার পর পুলিশের উপস্থিতি দেখে এর দুই আরোহী পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটি ১৪ আগস্ট জকিগঞ্জ থানায় করা হয়, যার নম্বর ৭। মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।




মোর্শেদ লস্কর / তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad