কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৪/০৮/২০২৬ ১৯:২০:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কর্মব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে আনন্দ ভ্রমণের আয়োজন করে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। ভ্রমণ আড্ডা আর খেলাধুলার পাশাপাশি উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন তারা। এছাড়া একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাংবাদিকেরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

আনন্দ ভ্রমণের অংশ হিসেবে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপজেলার রাণীবন, উৎমাছড়া ও তরুংছড়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে ছবি তোলেন এবং আনন্দ-আড্ডায় সময় কাটান।

ভ্রমণের একপর্যায়ে উৎমা এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৩ গ্রাম ফুটবল একাদশের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফুটবল খেলায় গোল শূন্য ড্র হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে দু'দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।

এর আগে ক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেনের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যকরি সদস্য লবীব আহমদ, সম্মানিত সদস্য সুহেল রানা, ঈসা তালুকদার, শাহিন আলম।


সোহেল রানা / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad