গোয়াইনঘাটে ভাই বোনের সম্পর্কে বিরোধে হামলা, নিহত ১

গোয়াইনঘাটে ভাই বোনের সম্পর্কে বিরোধে হামলা, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৫/০৮/২০২৬ ২০:২৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাটে চাচাতো ভাই-বোনের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধের জেরে কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আমির উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে। নিহত কলিম উল্লাহ ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলিম উল্লাহর মেয়ের সঙ্গে তাঁর চাচাতো ভাই জুবের আহমদের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবার মেনে নেয়নি। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

একপর্যায়ে কলিম উল্লাহর মেয়ের মা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ছয়ফুল্লাহ ও তার দুই ছেলে জুবের আহমদ ও আমির উদ্দিন কলিম উল্লাহর ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলিম উল্লাহর মরদেহ উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির উদ্দিনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad