৩০ বছর পর দেশে ফেরার ৩ দিন পরই সিলেটে প্রবাসীর মৃত্যু!

৩০ বছর পর দেশে ফেরার ৩ দিন পরই সিলেটে প্রবাসীর মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৬/০৮/২০২৬ ১৪:১০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ৩০ বছর আগে বিডিআরের হাতে লাঞ্ছিত হওয়ার ক্ষোভ ও অপমান নিয়ে জন্মভূমি ছেড়েছিলেন সিলেটের জকিগঞ্জের মাসুক আহমদ (৫৫)। অবৈধভাবে দুবাই পাড়ি জমিয়ে টানা তিন দশক প্রবাসে কাটানোর পর অবশেষে দেশে ফেরেন তিনি। কিন্তু নিজ মাটিতে ফেরার মাত্র তিন দিনের মাথায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই প্রবাসী।

স্বজনরা জানান, তিন দশক আগে জকিগঞ্জে নিজের দোকানের সামনে তুচ্ছ ঘটনায় তৎকালীন বিডিআর সদস্যরা তাঁকে প্রকাশ্যে নির্যাতন করে। সেই অভিমান থেকে জাল পাসপোর্টে দুবাই পাড়ি জমান তিনি। দীর্ঘ প্রবাস জীবনে বৈধ কাগজপত্রের সুযোগ না নিয়ে এবং বিয়ে-সংসার না করে শ্রমিক হিসেবে দিন কাটান মাসুক। এরই মধ্যে দেশে বাবা-মা ও ভাইকে হারালেও তিনি ফেরেননি।

প্রায় সাত মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হলে দুবাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসার প্রায় ২ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক কারণে মওকুফ করে দেয়। শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত শুক্রবার মুমূর্ষু অবস্থায় তাঁকে দেশে আনা হয়।

মঙ্গলবার নিজ বাড়িতে মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।

মোর্শেদ লস্কর / ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad