‘সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা’

বিষহরি মন্দিরে সিসিক প্রশাসক

‘সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা’

প্রথম ডেস্ক

১৮/০৮/২০২৬ ১৭:৩৪:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

"আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই শহরে বসবাস করি। আমরা সবাই এই শহরের মানুষ। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু নেই।"—বলেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, এই শহরের ভালো-মন্দ সব কিছুরই আমরা অংশীদার এবং অংশীদারিত্বের মাধ্যমেই আমরা সব কাজ সম্পন্ন করি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চালিবন্দরে শ্রী শ্রী বিষহরি মন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সিসিক প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশন সকলের প্রতিষ্ঠান। প্রশাসক বা মেয়র হিসেবে সব ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব।’ সবাইকে সমান চোখে দেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "জাতিগত বা সম্প্রদায়গত কোনো বিভেদ নেই। এই ক্ষেত্রে কোনো বিভেদ এলে তা কঠোরহস্তে প্রতিহত করা হবে।"

একটি আধুনিক ও সুন্দর নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘পরিচ্ছন্ন নগর একা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে গড়া সম্ভব নয়। আগে সিটি করপোরেশনের ওয়ার্ড সংখ্যা ২৭টি থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২টিতে। ফলে কাজের পরিধি ও চ্যালেঞ্জ দুটোই অনেক বেড়েছে।’ সীমিত নিজস্ব আয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘স্বল্প সম্পদ ও সীমিত টাকা দিয়েই নগরবাসীর সেবা নিশ্চিত করতে হচ্ছে।’

চালিবন্দর বিষহরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শশাঙ্খ শেখর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দীপক কুমার দাশ, চালিবন্দর বিষহরি মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মদন মোহন কর্মকার প্রমুখ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad