সিলেটে মেছো বিড়াল পিটিয়ে হত্যা জড়িতদের শাস্তির দাবি

সিলেটে মেছো বিড়াল পিটিয়ে হত্যা জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৯/০৮/২০২৬ ১২:০৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গ্রামে একটি মেছো বিড়ালকে (স্থানীয় ভাষায় মেছো বাঘ) নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু বন্য প্রাণীটিকে পিটিয়ে মারাই হয়নি, হত্যাকাণ্ডের সেই নৃশংস দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের  গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে প্রাণী হত্যার এই বর্বরকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী মেছো বিড়ালটিকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে এলে প্রাণীটি পার্শ্ববর্তী একটি কবরস্থানে গিয়ে আশ্রয় নেয়। পরে কয়েকজন ব্যক্তি সেখান থেকে প্রাণীটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন।

অভিযোগ রয়েছে,  গ্রামের শওকত আলীর ছেলে তাজ উদ্দিন মেছো বিড়ালটিকে পিটিয়ে হত্যায় অংশ নেন এবং পরে তা ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম জানান, বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। 

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad