কানাইঘাট থানা পুলিশের চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার ১
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট থানাধীন ০২ নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের মেইন রোডে অভিযান চালিয়ে হোসাইন আহমদকে চোরাইকৃত অটোরিক্সাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হোসাইন আহমদ কানাইঘাট উপজেলার ০৫নং বড় চতুল ইউপি'র হারাতৈল উপর বরাই বড় চতুল এলাকার নুরুল হক পুত্র। বুধবার (১৯ আগষ্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার কানাইঘাট থানাধীন ০৫ নং বড় চতুল ইউনিয়নের উপর বরাই সাকিনস্থ জনৈক ইয়াসিন আলীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে সালমান এর অটোরিক্সা চুরি হয়ে যায়।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দিক নির্দেশনায় এসআই (নি.) সোহাগ চৌধূরী, এএসআই (নি.) আরফিন চৌধুরী, এএসআই (নি.) একেএম জিয়াউল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় কানাইঘাট থানাধীন ০২ নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের মেইন রোডের পশ্চিম পাশের পয়েন্ট হতে হোসাইন আহমদকে চোরাইকৃত অটোরিক্সাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: