সিলেটে জ্বালানিবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আশঙ্কাজনক ১

সিলেটে জ্বালানিবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২২/০৮/২০২৬ ১৮:৫৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের মহাসড়কগুলো যেন এক আতঙ্কের নাম। বারবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানির ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়ক এখন চরম অনিরাপদ হয়ে উঠেছে। কিছুদিন পর পরই ঘটছে মর্মান্তিক সব দুর্ঘটনা। সেই ধারাবাহিকতায় এবার ওসমানীনগরে বিমানের জ্বালানিবাহী (তেলবাহী) ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ জনের।

শনিবার (২২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী 'পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড'-এর একটি জ্বালানিবাহী ট্রাক উল্টো দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা ৭ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad