আইডিয়াল গ্রীন সিলেটের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন আইডিয়াল গ্রীন সিলেট দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন পাড়া মহল্লায় বৃক্ষরোপন এবং স্কুল, মাদ্রাসায় ময়লা, আবর্জনা রাখার ডাস্টবিন প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৩ আগষ্ঠ) সিলেট মহানগরীর ৮ং ওয়ার্ডের সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় প্রায় ২০ জন শিক্ষার্থীদের মাঝে এই চারা দেওয়া হয় এবং চারাগাছ যাতে যত্ন সহকারে বড় করতে পারেন সেই জন্য তাদেরকে ভবিষ্যতে পুরস্কার হিসাবে সন্মাননা স্মারক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আইডিয়াল গ্রীন সিলেটের প্রতিষ্ঠাতা প্রবাসী জাফর আহমেদ সাদিদের পক্ষ থেকে উন্নত প্রজাতির এই চারা গাছ গুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন ছড়াকার, অভিনেতা প্রশান্ত লিটন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক আশরাফ চৌধুরী,সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, প্রান্ত দাশ, অভিজিৎ চন্দ শান্ত প্রমুখ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: