কানাইঘাটের রাজাগঞ্জ মাদ্রাসায় একসঙ্গে ১২ শিক্ষককে ‘বিদায়’

অভ্যন্তরীণ কোন্দলের গুঞ্জন

কানাইঘাটের রাজাগঞ্জ মাদ্রাসায় একসঙ্গে ১২ শিক্ষককে ‘বিদায়’

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

২৩/০৮/২০২৬ ১৮:২১:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজাগঞ্জ মাদ্রাসায় মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিনসহ একসঙ্গে ১২ জন শিক্ষককে বিদায় দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে বিপুলসংখ্যক শিক্ষককে অব্যাহতি বা বিদায় দেওয়ায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিবেশ ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য ও প্রশাসনিক সিদ্ধান্তের জেরে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগেও প্রতিষ্ঠানটির এক প্রবীণ শিক্ষককে অব্যাহতির ঘটনায় কর্তৃপক্ষ ও শিক্ষকপক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের খবর পাওয়া যায়। ওই সময় শিক্ষকের পক্ষ থেকে অবমূল্যায়নের অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ বয়সজনিত কারণ উল্লেখ করে তা অস্বীকার করেছিল।

একসঙ্গে ১২ শিক্ষকের বিদায়ে মাদ্রাসার শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবক ও স্থানীয়রা। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং নতুন শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন তারা।

এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিদায়ী শিক্ষকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।

ডিডি/ নীরব

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad