গোয়াইনঘাটে দুই দিনে সাড়ে ৮ হাজার ঘনফুট লুণ্ঠিত পাথর জব্দ
সিলেটের জাফলং পাথর কোয়ারীর জিরো পয়েন্ট থেকে লুটপাট করে নেয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসনের এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি,আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে জাফলং বল্লাঘাট, মামার বাজার, মোহাম্মদপুর, গুচ্ছগ্রামসহ আশপাশের এলাকা থেকে জিরো পয়েন্ট থেকে চুরি করে নিয়ে যাওয়া ৮ হাজার ৫ শত ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় জিরো পয়েন্টে নিয়ে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানিয়েছেন সাদা পাথরে পাথর চুরির পর জাফলংয়েও কিছু পাথর চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথে প্রশাসন থেকে অভিযান শুরু করে এবং এখন পর্যন্ত লুণ্ঠিত পাথরের মধ্যে ৮ হাজার ৫ শত ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় জাফলং জিরো পয়েন্ট নিয়ে রাখা হয়েছে। লুটপাট হওয়া পাথরের খবর পাওয়ার সাথে সাথে তা উদ্ধারে অভিযান চালানো হবে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গোয়াইনঘাটের বিন্নাকান্দি থেকে ২৫ শত ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। কোম্পানিগঞ্জের সাদা পাথর থেকে লুটপাট হয়ে আসা এসব পাথর গোপনে গোয়াইনঘাটের ফতেহপুরসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন খবরে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: