সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ

জারি হলো প্রজ্ঞাপন

সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৮/২০২৬ ২১:৩৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কাজের সার্বিক তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সিলেট অঞ্চলের দুই মন্ত্রী ও একজন সংসদ সদস্যকে বিভাগটির চার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে দেখা গেছে, সিলেটের দুই মন্ত্রী নিজ সংসদীয় আসনের বাইরের জেলাগুলোর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের সংসদ সদস্য পেয়েছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহল ও স্থানীয় রাজনীতিতে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয় সিলেট ও সুনামগঞ্জের দায়িত্ব পালন করবেন জি কে গউছ, মৌলভীবাজারের দায়িত্বে আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ জেলার দায়িত্ব প্রদান করা হয় মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপর। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “সেহেতু, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সংবিধান প্রদত্ত প্রধানমন্ত্রীর উল্লিখিত ক্ষমতা এবং রুলস অব বিজনেস (Rules of Business)-এর বিধান অনুসরণপূর্বক মন্ত্রিসভার উল্লিখিত সিদ্ধান্তের আলোকে, সরকার নিম্নবর্ণিত মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণকে নিম্নলিখিত জেলা/জেলাসমূহের আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কাজের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।”

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলায় দায়িত্বপ্রাপ্ত শীর্ষ জনপ্রতিনিধিদের বন্টন প্রক্রিয়া কার্যকর হওয়ার পর মাঠপর্যায়ে সমন্বয় ও উন্নয়ন কাজের তদারকিতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে প্রশাসন, যদিও নিজ জেলার বাইরে দায়িত্ব প্রদান নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad