এমসি কলেজে শহীদ রুমী স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা ও আলোচনা সভা

এমসি কলেজে শহীদ রুমী স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা ও আলোচনা সভা

প্রথম ডেস্ক

৩০/০৮/২০২৬ ১৮:২১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শহীদ শাফী ইমাম রুমীর আত্মত্যাগ স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট এমসি কলেজ শাখার উদ্যোগে আজ রোববার (৩০ আগস্ট) শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে শহীদ রুমীর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমসি কলেজ শাখার সংগঠক দোয়েল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি পিনাক, কলেজ শাখার সংগঠক অনিক দাস ও অপূর্ব রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, "১৯৭১ সালে স্বাধীন ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ রুমীসহ ক্র্যাক প্লাটুনের বীরেরা। মেধা ও সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে না গিয়ে দেশের টানে তিনি গেরিলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার পর দেশজুড়ে যে ভয় ও হতাশা তৈরি হয়েছিল, ক্র্যাক প্লাটুনের বীরোচিত আক্রমণ তা সাহসে রূপান্তরিত করে।"


বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ রুমীসহ বহু গেরিলা যোদ্ধা ধরা পড়েন। অমানুষিক নির্যাতনের পর তাঁরা আর ফিরে আসেননি। অথচ তাঁদের সেই স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ আজও গড়ে ওঠেনি।

বর্তমান শিক্ষা ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করে ছাত্র নেতারা বলেন, "আজও শিক্ষাক্ষেত্রে ‘টাকা যার, শিক্ষা তার’ নীতি চলছে এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা নেই। উল্টো প্রতিনিয়ত বেকারত্ব বাড়ছে। অন্যদিকে শাসকদের নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য-সামরিক চুক্তির কারণে দেশের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।"

শহীদ রুমীর আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠন এবং বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে সভা শেষ হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad