মৌলভীবাজার সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা ও জরিমানা আদায়

মৌলভীবাজার সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৭/০৯/২০২৬ ১৭:১৭:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বনশ্রী রোড এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৪টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, একই এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় ৪টি মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ নিয়ে পৃথক দুই অভিযানে সর্বমোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad