শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট এর অভিযানে ১০ হাজার ঘনফুট বালু জব্দ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং আশিদ্রোন ইউনিয়নের বিলাশ ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
তবে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলন করে রাখা বিপুল পরিমাণ বালু পাওয়া যায়। পরে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালুর বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল, মৌলভীবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানার একটি টিম সহযোগিতা করে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: