ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রত্না বাউরী
মন্তব্য করুন: