গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক

৫ লাখ টাকা জরিমানা

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১১/০৯/২০২৬ ২২:৩৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা সাড়ে ছয় ঘণ্টার অভিযানে ২৩ জনকে আটক, ১০ জনকে মোট ৫ লাখ টাকা জরিমানা এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

এতে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৩ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, আটক ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন, যার মধ্যে বোমা মেশিন ও লোকাল ড্রেজার ছিল, ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad