জাফলংয়ে ডুবিয়ে দেয়া হলো বালু বোঝাই ২০ নৌকা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীর বিভিন্ন স্হানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভি'র নেতৃত্বে জাফলংয়ের জাফলং ব্রিজ, চা-বাগান এলাকা, জুমপাড় ও বল্লাঘাট নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালু ও পাথর বোঝাই ৮ টি ইঞ্জিন চালিত স্টিলের বড় নৌকা, ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা এবং ১০ টি বারকি নৌকাসহ ২০টি নৌকা পিয়াইন নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জন শ্রমিককে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন অভি বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ২০টি নৌকা ডুবানোসহ ধ্বংস এবং অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: