ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত্রী

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত্রী

প্রথম ডেস্ক

১৫/০৯/২০২৬ ১৩:২২:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ৭ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনগুলোতে দেখেছি নির্বাচন কমিশন কয়েক ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

নির্বাচন কমিশন স্বাধীন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু তফসিল নিয়ে সরকার কিছুই জানে না, পত্র যোগাযোগ বা অন্য কোনো ভাবে নির্বাচন কমিশন সরকারের কোনো আলোচনা করেনি।

সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, ‘আজকে আমি এতটুকুই বললো, প্রশ্ন নিবো না, প্রশ্ন নিলে প্যাচ লাগে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad