জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
Led Bottom Ad

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২১/০৮/২০২৫ ২২:২৪:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। নিহত সাদিক উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের মেস্তরী মোহাম্মদ সেলিম আহমেদের বড় ছেলে।


জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাতিডহর গ্রামে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এসময় একটি বাড়ির অন্ধকার কক্ষে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সাদিক আহমেদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভেঙে পড়েছে পরিবার।


 আজ বৃহস্পতিবার রাত ১০টায় ইছামতি রকিফিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad