শিক্ষা মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা চলবে না

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা চলবে না

প্রথম ডেস্ক

১৬/০৯/২০২৬ ১২:৩৭:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষা মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা চলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোর ফরম পূরণের ফি দ্বিগুণ-তিনগুণ বাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমিও ট্রিগার টানতে জানি। সব সমস্যার সমাধান করবই।’

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদেরও জবাবদিহির আওতায় এনে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘পুনর্নিরীক্ষণে ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এত শিক্ষার্থীর ফল পরিবর্তনের কারণ খতিয়ে দেখা হবে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাড়তি আয় এবং আইন কলেজের ফরম পূরণের ফি বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয় প্রচুর আয় করছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কি টাকা আয় করা এবং বাড়ানোর জন্য?

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad