সিলেট নগরে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেট নগরে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৯/২০২৬ ১৯:২৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহানগরের চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন আছেন। নিহত হারিছ আলী (৫৫) গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad