জকিগঞ্জে ‘প্রবাসী ঐক্য ফোরাম চৌধুরী বাজার’-এর ৩য় বর্ষপূর্তি উদযাপিত

নাড়ির টানে প্রবাসীরা

জকিগঞ্জে ‘প্রবাসী ঐক্য ফোরাম চৌধুরী বাজার’-এর ৩য় বর্ষপূর্তি উদযাপিত

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

১৬/০৯/২০২৬ ২২:৩২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাত সমুদ্র তেরো নদীর ওপারে থেকেও প্রবাসীদের মন পড়ে থাকে নিজ জন্মভূমির ধূলিকণায়। দেশের মানুষের যে কোনো দুর্দিনে, সুখে-দুঃখে প্রবাসীরাই সবার আগে বাড়িয়ে দেন স্নেহের হাত। তাঁদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের প্রতিদান পরম করুণাময় নিজে দেবেন।জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজারে ‘প্রবাসী ঐক্য ফোরাম চৌধুরী বাজার’-এর ৩য় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই উদযাপনের শুভ সূচনা হয়। 


১৬ সেপ্টেম্বর (বুধবার) সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এলাকার বিশিষ্ট মুরুব্বি এমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রবাসী ঐক্য ফোরাম বাস্তবায়ন কমিটির সদস্য হাফিজ ফারুক আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ ও প্রবাসের ভালোবাসাকে এক সুতোয় বেঁধে বক্তারা তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেন।


অনুষ্ঠানে সমাজসেবামূলক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাজলসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফুরুক আহমদ, প্রবাসী ঐক্য ফোরামের সমন্বয়ক শাব্বির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোর্শেদ আলম লস্কর, সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, বিশিষ্ট মুরুব্বি ইয়াছিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ মুন্না, যুবনেতা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, তরুণ সংগঠক কামরুল ইসলাম সুমন, চৌধুরী বাজারের ব্যবসায়ী আজমল হোসেন, মাওলানা নুমান উদ্দিন, সংগঠনের কোষাধ্যক্ষ হাছান আহমদ, সমাজসেবী হাছনুর আলম ও লায়েক আহমদসহ আরও অনেকে।


বক্তারা বলেন, প্রবাসীরা কেবল দেশের অর্থনৈতিক চালিকাশক্তিই নন, তাঁরা আমাদের আত্মিক শক্তির উৎস। জন্মভূমির প্রতি প্রবাসীদের এই টান ও অবদানকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি।আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও বিশ্বের সকল প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রহিম কামালী। সবশেষে সবুজ ও সুন্দর আগামীর প্রত্যাশায় স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীলদের হাতে পরম আদরে রোপণের জন্য গাছের চারা তুলে দেওয়া হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad