জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদার আটক

প্রথম ডেস্ক

১৭/০৯/২০২৬ ১০:৪৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কক্সবাজারের রামু উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আলোচিত নেতা মোনাফ সিকদার এবং তার সহযোগী রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ব্যানার ও ছবি ব্যবহার করে ঝটিকা মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। এই মিছিলের পরপরই মোনাফ সিকদারকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে জেলা পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, রামু থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad