রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

প্রথম ডেস্ক

১৭/০৯/২০২৬ ১১:০২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চলতি মৌসুম দিয়ে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। যেখানে যথারীতি হ্যাটট্রিক করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যান্সি ফ্লিকের দল ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলে জিতেছে।

ম্যাচে সবদিক থেকেই প্রবল দাপট ছিল কাতালানদের। স্কোরলাইন সেই দাপটের স্পষ্ট প্রমাণ। রাফিনিয়ার হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেছেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। আরেকটি গোল হয় রেসিং ফুটবলারের আত্মঘাতী অবদানে।

প্রতিপক্ষকে শুরু থেকেই চেপে ধরার দরুন দ্রুতই লিড নেয় বার্সেলোনা। অষ্টম মিনিটে ক্যান্সেলোর ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট ক্রসবারে লেগে জাল কাঁপে। রেসিং তখন পুরোদমে কোণঠাসা, ১৯ মিনিটে বার্সা দ্বিগুণ লিড নেওয়ার কাছাকাছি ছিল। তবে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নিলেন করিম আদেয়েমি। তিন মিনিটের ব্যবধানে আক্রমণে উঠে ডি-বক্সে ফাউলের শিকার হন রাফিনিয়া। পেনাল্টিতে ব্রাজিল ফরোয়ার্ড স্কোরলাইন ২-০ করেন।

ধারার বিপরীতে আক্রমণে গিয়ে ৩০ মিনিটে ডি-বক্সে কোনাকুনি শটে রেসিংয়ের ব্যবধান কমান মাগুয়েত গেয়ি। তবে মিনিট ছয়েক বাদে তাদের জালে আবারও বার্সেলোনার গোল। তবে ক্যান্সেলোর জোরালো শটে রেসিং গোল হজম করে নিজেদের এক ফুটবলারের গায়ে লেগে দিক পাল্টে গেলে। রাফিনিয়া নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ৪২ মিনিটে। ফাঁকা জায়গায় ওলমোর পাস পেয়ে জালে জড়ান তিনি।

করিম আদেয়েমি ফাউলের শিকার হলে বিরতির আগমুহূর্তে আরেকটি পেনাল্টি পায় বার্সা। তবে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে নেমেও এই স্প্যানিশ তারকার শট পোস্টে আঘাত করে। ৬৫ মিনিটে গোলরক্ষক ভয়চেক সেজনির ভুলে গোল হজম করে স্বাগতিকরা। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখেও বল ক্লিয়ার না করার পর তিনি পিছলে পড়ে গেলে রেসিংয়ের ইয়াসির জাবিরি টোকায় জালে ঠিকানা খুঁজে নেন।

খানিক বাদেই বার্সেলোনা আবারও ব্যবধান বাড়ায়। এবারও ডি-বক্সে ফাউলের শিকার হলেন আদেয়েমি, তবে রাফিনিয়াই নিলেন পেনাল্টি। ব্রাজিল তারকা সফল স্পট কিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন। যা চলতি লা লিগায় ৯ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়ার ১১তম গোল। ৭২ মিনিটে ইয়ামালকয়েকজনকে কাটিয়ে বল জালে পাঠালেও অফসাইডে সেটি কাঁটা পড়ে।

রাফিনিয়ার বদলি নামার ১০ মিনিটের মাথায় (৭৯) জেসুসও নাম তোলেন স্কোরশিটে। ইয়ামালের থ্রু পাস পেয়ে বাঁকানো শটে আর্সেনালের সাবেক এই তারকা দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন। লা লিগায় এটি ব্রাজিল ফরোয়ার্ডের প্রথম গোল, এর আগে কাতালানাদের হয়ে প্রথম গোলটি করেন ফেইনুর্দের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে। বেশ কয়েকটি সুযোগ মিসের পর ইয়ামালও ক্ষিপ্র গতিতে এগিয়ে যাওয়া আদেয়েমির কাটব্যাক পেয়ে ৮৯ মিনিটে গোল করেছেন। যা লা লিগায় টানা চার ও সবমিলিয়ে তার পাঁচ ম্যাচে অষ্টম গোল।

লা লিগায় ছয় ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৮। ৩ পয়েন্ট কম নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় এবং ৭ পয়েন্ট নিয়ে রেসিং দশম।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad