পরিবেশ রক্ষায় বড়লেখা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পরিবেশ রক্ষায় বড়লেখা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৭/০৯/২০২৬ ১৩:১১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বড়লেখা পিসি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া ও

উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি (আনোয়ারুল ইসলাম)

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। গাছ বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করা প্রয়োজন।

বড়লেখা পৌরসভার এ উদ্যোগের মাধ্যমে নগর এলাকার সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

কর্মসূচিতে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।


হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad