বিজিএমইএ নেতাদের সাথে জামায়াত আমিরের বৈঠক
গতকাল বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপির এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং এ খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ নেতৃবৃন্দ এ সময় জালানি সঙ্কটের কারণে গার্মেন্টস খাতে উৎপাদন ব্যহত হওয়ার কথা জানান।
বিজিএমইএ নেতৃবৃন্দের এ সাক্ষাৎ ও বৈঠক গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: