তৃতীয় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিটের উদ্বোধন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘৩য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট-২০২৬’-এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক এবং ট্যালিখাতা-এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. শাহাদাৎ খান।
তিন দিনব্যাপী এ সামিটে স্ক্র্যাপবুক এক্সিবিশন, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, জিওমেট্রি অলিম্পিয়াড, এস্ট্রোনমি অলিম্পিয়াড, রোবোটিক্স, সুডোকু কম্পিটিশন, স্পিড কিউবিং, ট্রেজার হান্ট, সোলো কুইজ, মেগা কুইজ, টিম কুইজ, প্রজেক্ট ডিসপ্লে, আইকিউ টেস্টসহ ৩১টি ইভেন্টে দেশের ১০৩টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবগুলোর সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সামিটের আহ্বায়ক সহযোগী অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী, ম্যাথ ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মো. ওয়াছিউল ইসলাম।
এ হাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, অভিভাবক, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গণিতচর্চা ও এর উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বদরবারে পরিচিত ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনুপ্রাণিত করাই এই সামিটের উদ্দেশ্য।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: