রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রথম ক্লাব অ্যাসেম্বলি ও সাপ্তাহিক সভা

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রথম ক্লাব অ্যাসেম্বলি ও সাপ্তাহিক সভা

প্রথম ডেস্ক

১৮/০৯/২০২৬ ২১:৩৬:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রোটারি বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২৭০তম সাপ্তাহিক সভা এবং প্রথম ‘ক্লাব অ্যাসেম্বলি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর বারুতখানাস্থ ‘জেস্টোর রেস্টুরেন্টে’ এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে সভার সূচনা (মিটিং কল টু অর্ডার) করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদ। পরবর্তীতে ক্লাবের সাধারণ সম্পাদক রবীন্দ্র রায়ের পরিচালনায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সর্বস্তরের সদস্যবৃন্দ জাতীয় সংগীতে অংশ নেন। সভায় ‘রোটারি ইনভোকেশন’ পাঠ করেন পিপি তাহমিনা হাসান চৌধুরী।

সভায় ক্লাবের প্রাক্তন সভাপতি (পিপি) হাসান কবির চৌধুরী রোটারির ভবিষ্যৎ জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ ও চলমান প্রজেক্ট নিয়ে ক্লাবের সদস্যদের সাথে বিশদ আলোচনা করেন।

এ ছাড়া পিপি জিন্নুন আহমেদ চৌধুরী সুবিধাবঞ্চিত প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের একটি প্রজেক্ট প্রস্তাব করলে উপস্থিত সকল ক্লাব সদস্য সর্বসম্মতভাবে তাতে সম্মতি জানান।

হাসান কবির/ ডিডি / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad