প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেট ও মেহেরপুর থেকে আটক ২

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেট ও মেহেরপুর থেকে আটক ২

প্রথম ডেস্ক

১৯/০৯/২০২৬ ২১:১১:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঘন ঘন লোডশেডিং এবং নানা সামাজিক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার পৃথক অভিযোগে মেহেরপুর ও সিলেট থেকে দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মেহেরপুর সদর থানা-পুলিশ তাকে আটক করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা থাকায় ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে ফেসবুকে একই ধরণের কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সিলেট নগরের নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমেদ (২১) নামের অপর এক তরুণকে আটক করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানা-পুলিশ জানায়, মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে বাসা থেকে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী প্রথম সিলেটকে জানান, ঘটনার বিষয়ে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad