হাজারো মানুষের কান্নায় বিদায় অপ্রতিম

হাজারো মানুষের কান্নায় বিদায় অপ্রতিম

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ১২:১৮:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টিভেজা আকার আরও ভারি হয়ে মানুষের কান্নায়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে অপ্রতিমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, ‘অপ্রতিম আমাদেরই সন্তান, এই বিশ্ববিদ্যালয়েরই সদস্য। আমরা চাই, আমাদের অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয়-২৪ হল পর্যন্ত রাস্তায় সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলে কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় বড় হয়েছে। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, তাহলে মাফ করে দেবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড়ে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad