মঙ্গলবার সিলেট সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

মঙ্গলবার সিলেট সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৯/২০২৬ ১৯:৪৮:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিলেট সফরে যাচ্ছেন। 

মন্ত্রী দিনব্যাপী এই সরকারি সফরে একাধিক সামাজিক, শিক্ষা ও দাপ্তরিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, ঐদিন সকাল ১০:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের (BS533) একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১:২০টায় পৌঁছানোর পর তিনি এক ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ১১:৩০: লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ। দুপুর ১২:১৫: জিন্দাবাজারের ‘সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন’ শুভ উদ্বোধন। দুপুর ১:৪৫: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান। বিকাল ৪:০০: সিলেট সার্কিট হাউসে ‘সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প প্রণয়ন সংক্রান্ত’ মতবিনিময় সভা। বিকাল ৫:৩০: সার্কিট হাউসে হযরত শাহজালাল (রঃ) মাজার পরিচালনা সংক্রান্ত সভা। সন্ধ্যা ৬:৩০: সিলেট মহানগর বিএনপি কার্যালয়ে দলটির স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি।

দিনব্যাপী সফর ও সমস্ত অনুষ্ঠান শেষ করে মন্ত্রী রাত ৯:২০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে (ফ্লাইট: BS544) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং রাত ১০:১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।   

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad