বিদেশি অস্ত্র রাখায় পাঞ্জাবের কনটেন্ট ক্রিয়েটর মনি শোকার গ্রেপ্তার

বিদেশি অস্ত্র রাখায় পাঞ্জাবের কনটেন্ট ক্রিয়েটর মনি শোকার গ্রেপ্তার

প্রথম ডেস্ক

২২/০৯/২০২৬ ১০:৩৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিদেশি অস্ত্র রাখার অভিযোগে পাঞ্জাবের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মনপ্রীত সিং ওরফে মনি শোকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি পিস্তল এবং পাঁচটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে । 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে অস্ট্রিয়ায় তৈরি একটি গ্লক ১৯ জেন৪, রোমানিয়ায় তৈরি একটি কুগির মডেল টিটি-সি, জার্মানিতে তৈরি দুটি ওয়ালথার পিপি এবং একটি অন্যান্য পিস্তল।

পাঞ্জাবের জালন্ধরের ডিসিপি আদিত্য ওয়ারিয়র জানিয়েছেন, নিষিদ্ধ অস্ত্রের অবৈধ সরবরাহে জড়িত একটি সন্দেহভাজন গ্যাংয়ের বিরুদ্ধে এডিসিপি-২ মাধবী শর্মার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনি শোকার, দিলপ্রীত সিং এবং মেহের সিং প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী―গত ১৮ সেপ্টেম্বর জাণ্ডিয়ালা মোড়ে চেকিং চলার সময় পুলিশে একটি দল মাহিন্দ্রা স্করপিও নামের একটি গাড়ি থামায়। পুলিশ গাড়ির আরোহীদের কাছে ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র চাইলে তাদের একজন পিস্তল বের করে পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে।

পুলিশ জানায়, এক কর্মকর্তা অভিযুক্তদের হাত ধরে তাকে একপাশে সরাতে সক্ষম হয়। অভিযুক্ত ব্যক্তি তারপর দুটি গুলি চালায়, যা রাস্তার পাশের একটি খাবার হোটেলের দেয়ালে গিয়ে লাগে। পরবর্তীতে তাদের দু’জনকে ধরে ফেলে পুলিশ।

গুলি চালানো ব্যক্তিকে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মনি শোকার একং স্করপিওর চালককে দিলপ্রীত সিং হিসেবে শনাক্ত করা হয়েছে। সবাইকেই গ্রেপ্তার করে পুলিশ এবং গুলি বর্ষণে ব্যবহৃত গ্লক পিস্তলটি তিনটি কার্তুজসহ জব্দ করে। পরে জিজ্ঞাসাবাদে আরও চারটি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ফলে মোট জব্দকৃত পিস্তলের সংখ্যা দাঁড়ায় পাঁচটি এবং পাঁচটি তাজা কার্তুজ।

এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারাপ এবং অস্ত্র আইনের ২৫/২৭-৫৪-৫৯ ধারার অধীনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ অস্ত্রগুলোর উৎস এবং যে নেটওয়ার্কের মাধ্যমে এসব পেয়েছেন অভিযুক্তরা, তা তদন্ত করছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad