কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১০/০৯/২০২৬ ২১:৪৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, সবাই আমারে মাফ করি দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজ কক্ষে যান জেসি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশ নিচে নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান।

নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad