ফিরলেন কানিজ সুবর্ণা

ফিরলেন কানিজ সুবর্ণা

প্রথম ডেস্ক

২৩/০৯/২০২৬ ১২:১৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আলোচিত পপ গায়িকা কানিজ সুবর্ণা দীর্ঘ সময় পর ফিরলেন নিজের একক শো নিয়ে। সম্প্রতি রাজধানীর কয়া স্টুডিওতে তার এই একক শো অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় নিজের জনপ্রিয় সব গান নিয়ে একক সংগীত সন্ধ্যায় মঞ্চ মাতালেন দেশের অন্যতম জনপ্রিয় পপ গায়িকা কানিজ সুবর্ণা।

‘ব্যাক টু দ্য বিট : অ্যান ইন্টিমেট পপ মিউজিক ইভনিং’ শীর্ষক এই একক শোতে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের অনেকেই।

খানিকটা ঘরোয়া পরিবেশে আয়োজিত এই মিউজিক্যাল ইভনিংয়ে কানিজ সুবর্ণা তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। ‘তুমি নিঃস্ব করে দাও’, ‘শা লা লা লা’, ‘এই তো আমি তোমার আছি’ কিংবা ‘ভালোবাসি যারে’র মতো জনপ্রিয় গানগুলোর সঙ্গে শ্রোতা-দর্শকরা মেতে উঠেছিলেন দারুণভাবে। শুধু গান পরিবেশনই নয়, শ্রোতাদের সঙ্গে নিজের দীর্ঘ বিরতি এবং গান নিয়ে নানা স্মৃতিচারণাও করেন এই শিল্পী। 

প্রসঙ্গত, কানিজ সুবর্ণার পেশাদার সংগীতযাত্রার সূচনা হয় ২০০০ সালে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সুর ও সংগীত পরিচালনায় প্রকাশিত ‘ভালোবাসা মানে’ অ্যালবামের মাধ্যমে তিনি সংগীতাঙ্গনে নিজের পরিচিতি গড়ে তোলেন। ব্যক্তিজীবনে কানিজ সুবর্ণার জীবনসঙ্গী জনপ্রিয় ব্যান্ড তারকা হামিন আহমেদ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad