সিলেটে যুবদলের সমাবেশ ও কর্মীসভা শুক্রবার

উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সভাপতি

সিলেটে যুবদলের সমাবেশ ও কর্মীসভা শুক্রবার

প্রথম ডেস্ক

২৪/০৯/২০২৬ ১৪:১২:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কাল ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সিলেটে সমাবেশ, মিছিল ও কর্মীসভার আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এসব কর্মসূচিতে অংশ নিতে সিলেট আসছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যৌথভাবে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। একই দিন শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে একটি কর্মীসভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।   কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন।

কর্মীসভায় সভাপতিত্ব করবেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সিলেট জেলা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও দিলোয়ার হোসেন দিনার।  

পূজা বাড়াইক/ প্রসি=২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad