সরবরাহব্যবস্থা স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের চন্ডিপুরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব যতটা সম্ভব কমাতে সরবরাহ চেইন সুসংহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের কোথাও যাতে সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সফরে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ ফোরাম থেকে প্রধানমন্ত্রী যখন কথা বলেন, তখন এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়ে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: