জৈন্তাপুর বড়গাং নদীতে বালু উত্তোলনকালে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুর বড়গাং নদীতে বালু উত্তোলনকালে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/১০/২০২৬ ১০:২৮:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে বড়গাং নদীতে বালু উত্তোলনকালে পানিতে ডুবে নাজিম উদ্দিন (৩০) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত মুতলিব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বালু উত্তোলনের সময় অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যান নাজিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বড়গাং নদীতে বালু উত্তোলনের সময় পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad