অক্সফোের্ড সিলেটের সানজানা চৌধুরী অরিনের পিএইচডি অর্জন

অক্সফোের্ড সিলেটের সানজানা চৌধুরী অরিনের পিএইচডি অর্জন

প্রথম ডেস্ক

০৪/১০/২০২৬ ১৪:১৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অসাধারণ ও বিরল এক অর্জন হাতছানি দিয়ে এনেছেন সিলেটের সুযোগ্য কন্যা সানজানা চৌধুরী অরিন। ক্লিনিক্যাল এপিডেমিওলজি অ্যান্ড মেডিকেল স্ট্যাটিস্টিকসে মাত্র তিন বছরে সফলভাবে পিএইচডি (PhD) ডিগ্রি লাভ করেছেন তিনি।

গবেষণায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি চূড়ান্ত ভাইভা পরীক্ষায় ‘কোনো রকম সংশোধন’ (Without any corrections) ছাড়াই উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, তাঁর জমা দেওয়া মূল ডক্টরাল থিসিসটি হুবহু গৃহীত হয়েছে—যা আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত।

‘DiscoverPhD’-এর এক বিশ্লেষণে জানা যায়, অক্সফোর্ডসহ যুক্তরাজ্যের ১৪টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজারেরও বেশি পিএইচডি গবেষকের মধ্যে মাত্র ৫ শতাংশ প্রার্থী ‘কোনো সংশোধন ছাড়া’ ডিগ্রি অর্জনের এই অসামান্য গৌরবের অংশীদার হতে পারেন।

সিলেট শহরের চৌকিদেখী এলাকার বাসিন্দা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. শামসুল আলম চৌধুরী এবং প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ প্রফেসর ড. সুলতানা বেগম মুন্নি দম্পতির দ্বিতীয় কন্যা সানজানা চৌধুরী অরিন।

শৈশব থেকেই অরিনের স্বপ্ন ছিল বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং সেখান থেকেই ডক্টরেট অর্জন করা। কঠোর অধ্যবসায় ও মেধার জোরে আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। নিজের এই ঐতিহাসিক সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তিনি জানান, পুরো গবেষণাজুড়ে পরিবার—বিশেষ করে তাঁর স্বামীর সার্বিক উদ্দীপনা ও নিরবচ্ছিন্ন সমর্থনই তাঁকে এই শীর্ষ চড়াই পার হতে অনুপ্রেরণা যুগিয়েছে।

সিলেটের সন্তান সানজানার এই গৌরবময় অর্জনে তাঁর পরিবার, শিক্ষকমণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

হাসান কবির চৌধুরী/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad