সিলেট উইমেন চেম্বারের সহ সভাপতি নির্বাচিত হলেন আলেয়া ফেরদৌসি তুলি
Led Bottom Ad

সিলেট উইমেন চেম্বারের সহ সভাপতি নির্বাচিত হলেন আলেয়া ফেরদৌসি তুলি

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৮/২০২৫ ১৫:৪১:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলিকে সহ সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। সোমবার ২৫ আগষ্ট নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফারজানা আক্তার মিতা স্বাক্ষরিত এক সরকারি আদেশে এই ঘোষণা প্রদান করা হয়। 


ঘোষণায় বলা হয় বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর ২৪ নং অনুচ্ছেদ এর ১ উপ অনুচ্ছেদ অনুযায়ী কোন প্রার্থী কর্তৃক মনোনয়ন প্রত্যাহারের পর যদি দেখা যায় বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান বা তদপেক্ষা কম, তাহা হইলে ভোট গ্রহণের প্রয়োজন হইবে না এবং এরুপ প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হইবে। 


এমতাবস্থায় সহ-সভাপতি পদে একক প্রার্থী থাকায় বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী সহ সভাপতি পদে একক প্রার্থী আলেয়া ফেরদৌসি তুলিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। 


এদিকে সহ সভাপতি পদে বিজয়ী ঘোষণার পর ‘প্রথম সিলেট.কম’ কে এক প্রতিক্রিয়ায় আলেয়া ফেরদৌসি তুলি বলেন, এই অর্জন নি:সন্দেহে আমার জন্য অনেক গর্বের। বিশেষ করে যারা নিজেদের মনোনয়ন প্রত্যা্হার করে নিয়ে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার সুযোগ করে দিলেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, আমি উত্তরাধিকার সুত্রে ব্যবসায়ী পরিবারের সন্তান। ফলে আমার উদ্যোক্তা হওয়া্র পিছনে পরিবারের সহায়ক ভূমিকা শুরু থেকেই পেয়েছি। দায়িত্ব পালনকালে আমি সিলেট উইমেন চেম্বারকে উদ্যোক্তা বান্ধব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সকল পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবো না। তিনি এ ব্যাপারে চেম্বার সকল সদস্যবৃন্দ এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের সকলের সহযোগিতা কামনা করেন। 


মইনুল হাসান আবির

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad