তাহিরপুর প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী, সহকারী কমিশনার (ভূমি) এসআরএম আলিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শামসুল আলম আখঞ্জী/ রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: