হবিগঞ্জে হাসপাতাল সিলগালা করল প্রশাসন
Led Bottom Ad

হবিগঞ্জে হাসপাতাল সিলগালা করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৯/২০২৫ ১৮:০৩:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের লাইসেন্সবিহীন প্রাইভেট হাসপাতাল হেলথ কেয়ারকে সিলগালা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের সিনেমা হল রোডের ওই প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা যায়, অভিযানটি পরিচালনা করেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু। এ সময় ওই হাসপাতালের মতিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সহযোগিতা করেন সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার শরীফ মো. সানজিদ জামান, ভোক্তা অধিকার ও পরিবেশ কর্মকর্তারা। এ ছাড়া সদর থানার এসআই দেলোয়ারসহ পুলিশের একটি টিম অভিযানে আইনি সহযোগিতায় ছিলেন। 


সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু জানান, হেলথ কেয়ার হাসপাতাল দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছে। এ ছাড়া ওই হাসপাতালে কোনো ডাক্তার পাওয়া যায়নি, নার্স দিয়ে চিকিৎসা প্রদানের অভিযোগ রয়েছে। তিনি বলেন,ল্যাবের অবস্থাও মানসম্মত নয়। এসব কারণে ওই হাসপাতালকে সিলগালা করা হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad