শায়েস্তাগঞ্জে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান ও যুবক আটক
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান ও যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৯/০৯/২০২৫ ২০:৪১:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান ও আবু হানিফ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু হানিফ সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জয় দাস জানান, শুক্রবার সকালে এ অভিযান চালায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ক্যাম্পের একদল পুলিশ।


এ সময় সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ভ্যানটি থেকে ২ হাজার ৬০০ পিস ভারতীয় ব্যথানাশক ট্যাবলেট, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৭৫ হাজার টাকার ৩০টি শাড়িসহ মোট ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। একইসঙ্গে কার্ভাড ভ্যানটি জব্দের পাশাপাশি এক যুবককে আটক করা হয়েছে।


হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মহাসড়কে ভারতীয় পণ্য পাচারের বিষয়ে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

এর আগে চলতি মাসের ২ সেপ্টেম্বর অভিযান চালিয়ে তিন হাজার কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ একজনকে আটক করা হয়েছিল।’

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad