মঙ্গলবার সিলেট সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী মুক্তাদির

মঙ্গলবার সিলেট সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী মুক্তাদির

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১০/২০২৬ ১৫:৩৫:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সিলেট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সফরসূচী অনুযায়ী মন্ত্রীর একদিনের এই সফরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ত্রাণ ও উপকরণ বিতরণ এবং দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি ওইদিন দুপুর ১২ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে এসে দুপুর ১২:৩০ মিনিটে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে নিরাপদ পানি নিশ্চিতকরণে ফিল্টার বিতরণ এবং কৃষকদের মাঝে ট্রাক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন (স্থান: সদর উপজেলা, সিলেট)। দুপুর ১ টায় সিলেট ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (স্থান: তালতলা, সিলেট)। 

দুপুর ২ টায় মন্ত্রী মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন (স্থান: ইমজা হলরুম, ব্লু ওয়াটার শপিং সিটি)। বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (স্থান: সিলেট রেজিস্ট্রি মাঠ)। 

একই দিন মন্ত্রী সন্ধা সাড়ে ৬ টায় নভোএয়ারের (ফ্লাইট নং: VQ-988) যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেটের মাটি ত্যাগ করবেন। সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ এবং জনাব রনি পাল মন্ত্রীর সাথে থাকবেন. মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। 

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad