সিলেট টিলাগড়ে নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

সিলেট টিলাগড়ে নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১০/২০২৬ ১১:৩৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ৭০৭)-এর অন্তর্ভুক্ত টিলাগড় উপ-পরিষদের নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ  সোমবার (২৬  অক্টোবর) দুপুর ১২টায়  সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন উপ-পরিষদের সর্বস্তরের শ্রমিকবৃন্দ।   মানববন্ধনে বক্তারা বলেন, টিলাগড় উপ-পরিষদের বর্তমান নির্বাচিত কমিটি শ্রমিকদের স্বার্থরক্ষায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

কিন্তু একটি কুচক্রী মহল এই কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং শ্রমিকদের ঐক্য বিনষ্ট করতে নানা মিথ্যাচার ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা অনতিবিলম্বে সকল মিথ্যাচার ও ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানান এবং সাধারণ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad