জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড়লেখায় নিসচার রক্তদান কর্মসূচি

জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড়লেখায় নিসচার রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৬/১০/২০২৬ ১১:৪৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের ৩৩'তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য এমরান আহমদ ও মিরাজুল ইসলামের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (২৫ অক্টোবর) পৃথকভাবে দুইজন ভুক্তভোগী চিকিৎসাধীন রোগীকে তারা স্বেচ্ছায় রক্তদান করেন। 

'নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যে মাসব্যাপী কর্মসূচির ২৫'তম দিনে এই মানবিক কার্যক্রমের মধ্যেদিয়ে নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা ও মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

এসময় নিসচা নেতারা বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন। প্রিয়তমা স্ত্রীকে হারানোর সেই গভীর শোককে শক্তিতে রূপান্তর করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশব্যাপী ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা থেকে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি নিসচা বড়লেখা শাখা এই রক্তদান কর্মসূচির মাধ্যমে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা জনস্বার্থে সামাজিক, স্বেচ্ছাসেবী, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন শুধু সড়কে নয় তার পাশাপাশি নিসচা’র কর্মীবৃন্দ জনস্বার্থে প্রতিনিয়ত  সামাজিক-মানবিক-স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিসচা’র কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি নিসচা নেতারা আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad