হুমকির মুখে পরিবার নিয়ে গাজীপুর ছেড়েছেন সেই রুমি

হুমকির মুখে পরিবার নিয়ে গাজীপুর ছেড়েছেন সেই রুমি

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৬ ১৫:২৪:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তারের পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গাজীপুরের বাসা ছেড়েছেন শাহজালাল রুমি।

শনিবার (২৪ অক্টোবর) থেকে টঙ্গীর বাসভবনে তাকে দেখা যায়নি এবং তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রুমি আত্মগোপনে চলে গেছেন। অপরিচিত বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এসব কারণে নিরাপত্তার স্বার্থে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এদিকে সার্বিক বিষয়ে জানতে শাহজালাল রুমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে জানান, তারা মব সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত সরাসরি হুমকি দিয়ে যাচ্ছে। আমাকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতে হবে, তাই আমি আমার মতো নিরাপদে রয়েছি। আমি সবার কাছে দোয়া চাই।

পরিবারের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমার পরিবারের সদস্যদের ফোন নম্বরও ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদেরও প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমি বুঝি না একটা প্রতিষ্ঠানে গিয়ে বিচার চেয়ে বিচার না পেয়ে, উল্টো স্বীকারোক্তি পাওয়ার পর একটু উত্তম-মধ্যম দিলাম, আর এখন আমি কতিপয় বিকৃত মানসিকতার মানুষের প্রতিপক্ষ হয়ে গেলাম।

এর আগে টঙ্গীর ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাত বছর বয়সি এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার মোসলেমের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad