মাধবপুরে ভারতীয় মদসহ ২ পাচারকারী আটক
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মদ সহ ২ পাচারকারী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। বিজিবি সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ২৫ বিজিবি' র অধিনস্ত ধর্মঘর বিওপি একটি টহলদল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বটতলি এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ সহ ২ পাচারকারী কে আটক করে। আটককৃতরাহল মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামের বকুল মিয়ার ছেলে আপন মিয়া ও চানকাবুল্লা গ্রামের আক্কাস মিয়ার ছেলে মোঃ রোকন মিয়া। এই সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও ২ টি মোবাইল জব্দ করে বিজিবি।
অপরদিকে শুক্রবার রাতে ২৫ বিজিবি একটি টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পুর্ব কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮ শ ৬৬ পিস ইয়াবা উদ্ধার করে। এই সময় বিজিবি'র অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
তাহির আহমদ
মন্তব্য করুন: